বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এক মায়ের গর্ভে জন্ম নেয়া ৬ নবজাতক মারা গেছে

news-image

 সিলেটে এক নারীর গর্ভে ভুমিষ্ঠ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৬ নবজাতক মারা গেছে। মঙ্গলবার দুপুরে জন্ম হওয়ার পর রাত ৯টা থেকে বুধবার ভোরের মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয় বলে  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক আব্দুস সালাম জানান। ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচার ছাড়াই ছয় সন্তানের জন্ম দেন সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের ওই নারী। তিনি সুস্থ আছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।   আব্দুস সালাম বলেন, ছয়টি নবজাতকই অপরিপক্ক ছিল। “একটি শিশু জন্ম হতে সাধারণ ৪০ থেকে ৫২ সপ্তাহ সময় প্রয়োজন। কিন্তু এই শিশুগুলো ২৬ সপ্তাহেই ভূমিষ্ঠ হয়েছে। “নবজাতকের ওজন এক কেজির কম হলে তাদের বাঁচানো অসম্ভব হয়ে পড়ে। এদের প্রত্যেকের ওজনই ৭০০ গ্রামের কম ছিল। শিশুগুলোর অঙ্গপ্রত্যঙ্গও ভালোভাবে গড়ে উঠেনি।”
 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক