,

ওসমানী মেডিকেল কলেজে একসঙ্গে ৬ সন্তান প্রসব

news-image

একসঙ্গে ৬টি সন্তান প্রসব- এমন ঘটনা বিরল। এবার বিরল এই ঘটনাটি ঘটেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সকাল ১০টায় হোছনা বেগম নামের এক মা সিজার ছাড়াই ৬টি সন্তানের জন্ম দেন। ৬ নবজাতক ও মা সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। হোছনা বেগম (২৬) সিলেটের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জের দুবাই প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, ডেলিভারির জন্য হাছনা বেগম মঙ্গলবার সকাল ৬টায় ওসমানী হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকাল ১০টার দিকে তার নরমাল ডেলিভারি হয়। একে একে তিনি ৬টি সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে ৪টি মেয়ে ও ২টি ছেলে। হোছনা বেগমের ৩ বছর বয়সী আরেকটি মেয়ে রয়েছে। হাসপাতালের সহকারি পরিচালক ডা. আব্দুস সালাম জানান , মা ও সন্তানরা সবাই সুস্থ আছেন। তবে, শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে কম উল্লেখ করে তিনি বলেন, সাধারণত ১ কেজি ৫০ গ্রাম কম ওজনের শিশুদের ‘লো বার্থ ওয়েট’ শিশু বলা হয়। আর এ শিশুদের ওজন ৭০০ গ্রামের চেয়ে কম।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর