বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে বাংলাদেশি ছিটমহলের কেউই ফিরতে চায় না

news-image

ভারতের ভেতরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহলে বসবাসকারী বাংলাদেশিদের কেউই আর বাংলাদেশি হয়ে থাকতে চান না। গত সাতদিন ধরে যৌথজরিপ কার্যক্রমের তদারকি করা ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাতে বুড়িমারী স্থলবন্দর হয়ে দেশে ফিরে আসেন বাংলাদেশি পর্যবেক্ষক দলের প্রধান ও রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল। রবিবার ১২ জুলাই সকালে মিনু শীল সাংবাদিকদের জানান, ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশি ছিটমহলের বাসিন্দাদের মধ্যে কেউই বাংলাদেশের নাগরিকত্ব চায় না। গত সাতদিনে একজনকেও খুঁজে পাওয়া যায়নি যার বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার ইচ্ছে আছে। এর আগে গত ৮ জুলাই বাংলাদেশি পর্যবেক্ষক দলটি ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশি ৫১টি ছিটমহলে চলমান যৌথজরিপ কার্যক্রম পর্যবেক্ষণে যান। পর্যবেক্ষণ শেষে জানতে পারেন ওইসব ছিটমহলের কোনো বাসিন্দাই বাংলাদেশে ফিরে আসতে চাননি। উল্লেখ্য, গত ৬ জুলাই থেকে ভারত ও বাংলাদেশের ভেতরে থাকা ১৬২টি ছিটমহলে শুরু হয়েছে যৌথ জনগণনা। চলবে ১৬ জুলাই পর্যন্ত। সূত্রমতে, বাংলাদেশের আট সদস্যের প্রতিনিধি দলটি গিয়ে চারভাগে ভাগ হয়ে দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটা, মাথাভাঙা, মেখলিগঞ্জসহ বিভিন্ন মহকুমা ও থানা এলাকার মধ্যে থাকা বাংলাদেশি ছিটমহলের জরিপ কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষক দলের নেতৃত্ব দেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল। সঙ্গে ছিলেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম আবু হোরায়রা, রংপুরের জোনাল সেটেলম্যান্ট অফিসার আব্দুল মান্নান, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মোতালেব, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহম্মদ মাহমুদুল আলম, পরারাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ শাহ-সাত আন্দালিব, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুারোর যুগ্ম পরিচালক নাসির উদ্দিন আহম্মেদ, রংপুর ডিআইজি অফিসের অতিরক্তি পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ জামান আশরাফ। দেশে ফিরে প্রতিনিধি দলের প্রধান ও রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল স্থানীয় সাংবাদিকদের জানান, সেখানে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবেই যৌথ জরিপ কার্যক্রম চলছে। জরিপে অংশ নিতে যাওয়া বাংলাদেশি জরিপকারীদেরও দেশটির সরকার সর্বাত্মকভাবে সহযোগিতা দিচ্ছে। মিনু শীল আরো জানান, গত সাতদিনে বাংলাদেশি ছিটমহলগুলো থেকে দেশের মূল ভূখণ্ডে আসতে চান, এমন কাউকে পাওয়া যায়নি। ফলে ওইসব মানুষ ভারতীয় নাগরিকত্ব গ্রহণের মাধ্যমে সেদেশে থেকে যাবেন বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক