,

সিংড়ায় মুক্তিযোদ্ধা দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা

news-image

নাটোরের সিংড়ায় মুক্তিযোদ্ধা ননী গোপাল কুন্ডু (৭৫) ও তার স্ত্রী চিত্রা কুন্ডু (৬৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে রাতে দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধ করে তাদের হত্যা করেছে। তবে হত্যাকান্ডের সুনির্দিষ্ট কোন কারণ জানা যায়নি। শনিবার রাতের কোন এক সময় উপজেলার শাঐল গ্রামে এই ঘটনা ঘটে।নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন ও এলাকাবাসী জানান, শনিবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন মুক্তিযোদ্ধা ননী গোপাল কুন্ডু ও তার স্ত্রী চিত্রা কুন্ডু। রাতের কোন এক সময় ঘরের বাইরে বের হলে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। রবিবার সকালে এলাকার লোকজন তাদের ঘরের  ভেতরে মুক্তিযোদ্ধা ননী গোপাল এবং উঠোনে টিউবয়েলের পাশে তার স্ত্রী চিত্রার মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কি কারণে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দুটি মায়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।

 

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর