,

মুসলমানদের প্রতি ‘শ্রদ্ধা জানাতে’রোজা রাখছেন ভারতের হিন্দুরাও

news-image

মুসলমানদের প্রতি ‘শ্রদ্ধা জানাতে’ কয়েকজন ভারতীয় হিন্দু রোজা রেখেছেন। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ‘ধর্মীয় বিদ্বেষ দূর করতে’ তারা এমন উদ্যোগ নেন। দেশটির সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মারকান্ডে কাটজু এমনটা জানান। চলতি বছর জুনের ৩০ তারিখ মুসলমানদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে তিনি ফেসবুকে হিন্দুদেরও রোজা রাখার আহ্বান জানান বিচারপতি মারকান্ডে। তার মতে, রমজান মাসের অন্তত একদিন যেন রোজা রাখেন হিন্দুরা। তার এ ডাকে সাড়া দেন অনেকে। জুলাইয়ের ৪ তারিখ তারা রোজা পালনের আশ্বাস দেন। কাটজু জানান, ওই তারিখে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ছিলেন। তার সঙ্গে আরও কয়েকজন ভারতীয় হিন্দু যোগ দেন। তারা স্থানীয় সময় ভোর সাড়ে তিনটায় সেহেরি সারেন। এরপর তারা ইফতার পর্যন্ত কিছুই না খেয়ে অথবা পান না করে অপেক্ষা করেন। তিনি আরও জানান, সাইয়েদ আলি নামে সেখানকার এক ব্যক্তির বাড়িতে তারা খেজুর দিয়ে ইফতার সারেন। আতহার আলি নামে আরেক ব্যক্তি তাদের রমজানের মাহাত্ম্য সম্পর্কে বয়ান করেন। কাটজুর মতে, মুসলমানদের ‘সন্ত্রাসী’ হিসেবে যে প্রচারণা চালানো হয় তাতে তিনি বিশ্বাস করেন না। বেশ কিছু মুসলমানও তার এ তৎপরতাকে সাধুবাদ জানায়। তাদের কেউ কেউ হিন্দুদের ‘নবরাত্রিতে’ উপবাস করবেন বলে কথা দেন।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর