,

ভারতের চেয়ে তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে এগিয়ে বাংলাদেশ

news-image

বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও তামাকের কারণে মৃত্যুর হারের দিক থেকে পেছনে ফেলেছে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে। গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়েছে। ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানে সিগারেটের দাম বাড়ানোয় অর্থাৎ পূর্বের তুলনায় কম সাশ্রয়ী করার কৌশল গ্রহণের ফলে তামাক ব্যবহারের হার কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিশ্বের ৭টি দেশের একটি, যেখানে সিগারেটের প্রতি প্যাকেটের খুচরা মূল্যের ওপর ৭৫ শতাংশের বেশি করারোপ করা হয়েছে। শ্রীলঙ্কায় তা ৭০ শতাংশ। আর ভারতে সেটা ৬০ শতাংশের ওপরে, তাও শুধু বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। এ খবর দিয়েছে অনলাইন ডেকান হেরাল্ড। বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে ভারত একটি, যেখানে এখনও সিগারেট সর্বসাধারণের নিয়মিত ক্রয়সীমার মধ্যে। ফলে, তামাকের মতো মরণ নেশা তাদের প্রতিনিয়তই হাতছানি দিচ্ছে। প্রতি বছর বিশ্বে তামাকের কারণে প্রায় ৬০ লাখ মানুষের অকাল মৃত্যু হয়। এর মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ায় তামাকের কারণে মৃত্যু হয় ২০ শতাংশ বা প্রায় ১২ লাখ মানুষের। বিশ্বে মোট ধূমপায়ীর সংখ্যা ২৪ কোটি ৬০ লাখ এবং ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীর সংখ্যা ২৯ কোটি। এর মধ্যে ২৫ শতাংশেরই বসবাস দক্ষিণ-পূর্ব এশিয়ায়। ভারতে প্রতি বছর তামাক ব্যবহারে ১০ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয় এবং সে সংখ্যা বাড়ছেই। কর আরোপের মাধ্যমে ধূমপায়ীদের ধূমপানে নিরুৎসাহিত করা সম্ভব। কিন্তু, ভারতের অধিকাংশ বিড়ি, সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর প্রদানের আওতাভুক্ত নয়। বড় প্রতিষ্ঠানগুলো এর আওতায় হলেও, ছোট প্রতিষ্ঠানগুলো নয়।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর