,

টেলিফোনের তার ধরে পালাচ্ছে সাপ!

news-image

অন্যরকম ডেস্ক : স্মাইল প্লিজ! আরে হাসলে ক্যামেরায় আরও ভাল দেখাবে। একথা বলাই যেত তাকে। তবে সে তখন পালাচ্ছে। আর পালানোর মুডে থাকলে কার হাসিমুখে ক্যামেরায় পোজ দিতে ইচ্ছে করে? তার ওপর টেলিফোনের তার ধরে প্রাণ হাতে করে ঝুঁকির পালানোর রাস্তা খুঁজে পেয়েছে সে। তাই অন্য কোনও দিকে মন নেই। ১৩ ফুট লম্বা আর ৪৫ কিলোগ্রাম ওজন নিয়ে টেলিফোনের তার ধরে পালানো নেহাৎ কম কথা নয়!
এতক্ষণ যার কথা বলা হচ্ছে সে বিশালাকৃতির একটি সাপ। শিকারকে পেঁচিয়ে নিমেষে চূর্ণ করে ফেলা যার কাছে মামুলি ব্যাপার। সে এতদিন ছিল গৃহপালিতের দলে! পানির ট্যাঙ্কের মধ্যে তার জীবন যাপন আবদ্ধ ছিল। মালিকের অসাবধানতার সুযোগে খোলা জানালা দিয়ে গৃহসুখের বন্দি দশা থেকে নিজেই পালিয়েছে সাপটি। এক বছর আগে ব্রিটেনের অ্যাঙ্গলেসির এই অদ্ভুত ঘটনার ছবিতে এখন ছয়লাপ টুইটার।
এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রব টেলর নামে এক ব্যক্তি। নর্থ ওয়েলস পুলিশের রুরাল ক্রাইম বিভাগে কর্মরত তিনি। সম্প্রতি প্রেসট্যাটনে এ ধরনের আরো একটি ঘটনার পরিপ্রেক্ষিতে এক বছর আগের এই ছবি পোস্ট করেছেন তিনি। সে সময় নর্থ ওয়েলস্ পুলিশের রুরাল ক্রাইম বিভাগের কর্মীদের সঙ্গে ৩০ মিনিট ধরে খোঁজাখুঁজির পর পাওয়া যায় সেই পোষ্যকে। তার পর মালিকের সঙ্গে নিশ্চিন্তে ঘরে ফেরে সাপটি। মালিকের কাছে সাপ পোষার আইনি অনুমতি থাকায় পুলিশ তাঁর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নিতে পারেনি।
রব টেলরের দাবি, এই ধরনের ভয়ানক পোষ্য বাড়িতে রাখতে হলে মালিককে অনেক বেশি সচেতন হতে হবে। কারণ অন্যদের জন্য এরা ক্ষতিকারক হতে পারে। সে আর বলতে! ওয়েব দুনিয়াও ছবি দেখে রবকেই সমর্থন করছে। আপনি বাঁচলে তবে না পোষ্যের নাম!

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর