,

কলের লাঙলে ভর্তুকি শেষকালে চাঁদাবাজির মামলা!

news-image

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ভর্তুকির কলের লাঙল কেনায় অনিয়মের খবর প্রকাশের ৪০ দিন পর গতকাল মঙ্গলবার ঝিনাইদহে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী কলের লাঙল সরবরাহকারী রাফি এন্টারপ্রাইজের মালিক আসাদুল ইসলাম ওরফে লিটু। এর আগে ৪ জুলাই সাংবাদিক আজাদ রহমানের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। কলের লাঙলের জন্য নির্বাচিত ১০ জন এই ডায়েরি করেন। তাতে বলা হয়েছে, কৃষকেরা কলের লাঙল ক্রয় করেছেন। অথচ তাঁদের জনসম্মুখে হেয় করার জন্য প্রথম আলোয় একাধিকবার খবর প্রকাশ করা হয়েছে। এতে তাঁদের ‘২০ লাখ টাকার মানহানি হয়েছে’। এতে সাক্ষী হয়েছেন কোটচাঁদপুর উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন ও রাফি এন্টারপ্রাইজের মালিক আসাদুল ইসলাম। ঝিনাইদহের সাংবাদিক সমাজ এই মামলা ও জিডির প্রতিবাদ করেছে। জেলা প্রেসক্লাব ও পাঁচটি উপজেলার সাংবাদিকেরা গতকাল প্রতিবাদ সভা করে এর নিন্দা জানিয়েছেন। তাঁরা ‘অবিলম্বে এই মামলা ও জিডি প্রত্যাহারের’ দাবি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা