,

আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা আটক

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের তিন ঘণ্টা পর ছাত্রলীগ দুই নেতাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে আখাউড়া সীমান্তের ওপারে ত্রিপুরা রাজ্যের আগরতলা এলাকায় আটকের তিন ঘণ্টা পর রাত ১০টার দিকে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। এরা হলো আখাউড়া উপজেলার ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাকিব উদ্দিন (২৪) ও উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাইয়ুম মিয়া (২৫)। দুই যুবককে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি'র ১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম। তিনি জানান, বিএসএফ কর্তৃপক্ষ আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের (আইসিপি) বিজিবির কাছে আটক দুই যুবককে হস্তান্তর করে। তাদের বিরুদ্ধে অভিবাসন আইনে মামলা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। রাত ১২টার দিকে বিজিবি থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পরে পুলিশ তাদের ছেড়ে দেয়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মফিজ উদ্দিন ভূইয়া জানান, বিজিবি সদস্যরা আমাদের কাছে তাদের দিয়েছিল। কিন্তু তারা কোন মামলা না দেয়ায় আমারা তাদের ছেড়ে দিয়েছি। 

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে