শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশে বিএনপির ইফতার মাহফিলে ছাত্রলীগের হামলা

news-image

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে ভিরিন্দা এলাকায় ইউনিয়ন বিএনপি আয়োজিত এক ইফতার পার্টিতে গতকাল (শুক্রবার) সন্ধ্যায় ছাত্রলীগের হামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানসহ ১০ জন বিএনপি নেতাকর্মী আহত হয়েছে বলে খবর  পাওয়া গেছে। আহতদের মধ্যে ছাত্রদল নেতা শাকিল, জামাল, ভিপি কামাল, মনিরসহ ৪ জনের নাম জানা গেছে।   জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পলাশের ডাঙ্গা ইউনিয়ন বিএনপি স্থানীয় ভিরিন্দা গ্রামে এক ইফতার মাহফিলের আয়োজন করে। এতে প্রধান অতিথি করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খানকে। সন্ধ্যার পূর্বে ইফতার মাহফিলে বিএনপির শত শত নেতাকর্মী ও সমর্থক অংশ নেয়। সন্ধ্যার পূর্বে ড. আব্দুল মঈন খান ইফতার মাহফিলে উপস্থিত হয়ে বক্তব্য দেয়ার সময় স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের একদল উচ্ছৃঙ্খল নেতাকর্মী ইফতার মাহফিলে হামলা চালায়। তারা ইফতার মঞ্চ ভাঙচুর করে ইফতার সামগ্রী ফেলে দেয়। থালা বাসন ভাঙচুর করে। এতে ড. আব্দুল মঈন খানসহ কমবেশী ১০ জন নেতাকর্মী আহত হয়। ঘটনার অব্যবহিত পর বিএনপি নেতাকর্মীরা আহত ড. আব্দুল মঈন খানকে গাড়ীতে উঠিয়ে দিলে তিনি আহত অবস্থায় ঢাকায় ফিরে যান। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন ড. মঈন খান আহত হননি। তিনি মঞ্চে যাওয়ার আগেই ইফতার মাহফিলে হামলা ও ভাঙচুর হয়েছে। লোকজন ইফতার করতে পারেনি। 


   

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা