,

ফরিদপুরে গণপিটুনিতে ৩ ডাকাত নিহত

news-image

ফরিদপুরে সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের বদরপুরে বুধবার রাত পৌনে ১২টার দিকে গণপিটুনিতে তিন ডাকাত নিহত হয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এলাকায় একদল ডাকাত হানা দেওয়ার খবর পেয়ে এলাকাবাসী একত্রিত হয়ে তিন ডাকাতকে গনপিটুনী দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়। স্থানীয়রা জানান, সম্প্রতি ফরিদপুরের কৈজুরী এলাকায় পরপর ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা মালামাল লুণ্ঠনের পাশাপাশি কয়েকজন নারীকে যৌন নির্যাতন করে। বুধবার রাতে একদল ডাকাত ওই গ্রামে হানা দিলে এলাকাবাসী প্রতিরোধ করে ও ডাকাতদের গণপিটুনি দেয়। 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি