শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাগ্যবিলীন নদীগর্ভে

news-image

পদ্মা-যমুনার পানি বিপদ সীমার নিচে যাওয়ার পর প্রবল ভাঙন শুরু হয়েছে। নদীকূলের ভাগ্যহত মানুষের বুকফাটা কান্নার চাপ মাটি নদীর স্্েরাত-ভাঙনে মিশে যাচ্ছে প্রতিনিয়ত। ভাঙন রোধে বাস্তবসম্মত পদক্ষেপ না নেয়ায় নদীকূলের পানি বৃদ্ধির সাথে বানভাসিতে ভাসে আর পানি কমলে জমি-জিরাত, হালের বলদ, গাছ-পালা সব নদীগর্ভে বিলীন হয়ে যায়। কার্যত নদীকূলের মানুষ বন্যা-ভাঙনে সব হারিয়ে পথের ভিখারি হয়ে যাচ্ছে। এমন অনেকের সন্ধান পাওয়া যায়, যারা এক সময় জোত-জমির মালিক ছিলেন, পদ্মা-যমুনা, বড়াল, আত্রাই নদীর ভাঙনে সব হারিয়ে রাজধানী ঢাকায় রিকশা চালায়, মজুরের কাজ করছে। এক সময় যাদের জমি-জিরাত সবই ছিল, এখন তারা প্রান্তিক মানুষ। পাবনা সদর, বেড়া উপজেলার নগরবাড়ী, রঘুনাথপুর, কাজীরহাট, সুজানগর ও ঈশ্বরদী এলাকায় পদ্মা-যমুনা ভাঙন শুরু হয়েছে। পদ্মা নদী সরে গিয়ে এই ভাঙন হচ্ছে কুষ্টিয়া জেলায়। পাবনার বেড়ার নগরবাড়ীঘাট, কাজীরহাট রঘুনাথপুর ভাঙতে ভাঙ্গতে এখন সংকুচিত। বেড়ার ভাড়েঙ্গা মানচিত্র থেকে হারিয়ে গেছে কয়েক বছর আগেই। গত কয়েক বছর ধরে নগরবাড়ী ঘাটসহ আশপাশের এলাকার ব্যাপক ভাঙন চলছে। ভাঙনে নগরবাড়ী ফেরিঘাটসহ রঘুনাথপুর, প্রতাপপুর, মধুপুর, মুন্সিগঞ্জ, যদুপুর, শ্রীনিবাসদিয়া, খানপুরা, ঘোপসিলিন্দা, গণপতদিয়া, নটাখোলাসহ আশপাশের এলাকার প্রায় হাজার হাজার মানুষ গৃহহারা হয়ে পড়েছে। সুজানগরের ৬টি ইউনিয়ন, ঈশ্বরদী ১টি ইউনিয়ন, সদর উপজেলার ৪টি ইউনিয়ন নদী ভাঙনের কবলে পড়েছে। প্রতিদিনি ফসলি জমি, বাড়ি-ঘর, মসজিদ নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। পদ্মা ও মরা পদ্মার ভাঙনে সদর উপজেলার দোগাছী, ভাঁড়ারা, চরতারাপুর এবং পদ্মা-যমুনার সংযোগস্থল পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া, মানিকহাট ও নাজিরগঞ্জ ইউনিয়নের শতশত ঘরবাড়ি, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি পদ্মার অব্যাহত ইতোমধ্যেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। উপজেলার ৩টি ইউনিয়নের হরিরামপুর, সিংহনগর, বিলমাদিয়া, মাহমুদপুর, রামকন্তপুর, কেশবপুর, শামিলপুর, ফকিতপুর, ইন্দ্রজিতপুর, সিন্দুরপুর, কন্দর্পপুর, চররাজপুর কাদিরপুর ও গ্রামসহ হাজার হাজার বিঘা ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কোনমতে মানচিত্রে টিকে আছে এই ৩ ইউনিয়ন। প্রবল ভাঙনের কবলে পড়ে পদ্মায় হারিয়ে গেছে মানিকহাট ইউনিয়ন পরিষদ ভবন, রাইপুর বাজার ও রাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়। ভাঙনে সবহারা মানুষের অনেকের আশ্রয়স্থল নিকটবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে। পাবনার বেড়া উপজেলার পেঁচাকোলা, নগরবাড়ী, রঘুনাথপুর, কাজীরহাটে ভাঙন অব্যাহত আছে। এই সব এলাকায় নদী ভাঙন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। যমুনা ও পদ্মা নদীর প্রবল ভয়াবহ ভাঙনে নদী স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলেছে। সাম্প্রতিক সময়ে মাঝারি আকারের ভূমিকম্পে নদী নিজ গতিপথ থেকে সামন্য সরে গেছে বলে নদী বিশেষজ্ঞ একজন ইনকিলাবকে জানিয়েছেন। এই বিশেষজ্ঞ’র মতে নদী স্বাভাবিক গতিপথ হারালে আগের চলার পথ খুঁজতে ভাঙছে নদী পার। এ ছাড়াও নদীর পানি বৃদ্ধির পর পানি কমতে শুরু করলেও নদী ভাঙন তীব্র হয়ে উঠে। পাবনার বেড়া পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি ও অনিয়ম দুর্নীতির কারণে ভাঙনরোধ স্থায়ী করা সম্ভব হয় না বলে অভিযোগ শোনা যায়। জিও ব্যাগ ফেলাসহ বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। কার্যত জিও পদ্ধতিতে নদী ভাঙন রোধ সাময়িক ব্যবস্থা বলে অনেকে মনে করেন। এই পদ্ধতিতে নেয়া সাময়িক এই ব্যবস্থার মধ্যে রয়েছে নদী চুরির কারবার। কত ব্যাগ নদীতে ডাম্পিং করা হয়েছে। বালু ও সিমেন্ট মেশানোর পরিমাণ কত তা জানা যায় না। সিমেন্টের পরিমাণ কম এবং বালু বেশি হলে ওই ব্যাগ জমাট বাঁধবে না। উপরন্তু এক সময় ব্যাগ ফেটে বালু নদীতে মিশে যাবে। নদীগর্ভে সিমেন্ট বালুর বস্তা ফেলার পর তা হদিস করে গণনা করা দুঃসাধ্য। দুর্নীতির মারপ্যাঁচ এখানেই বলে অনেকের অভিযোগ। দেশে পানি উন্নয়ন বোর্ড শ্বেতহস্তি নামে পরিচিত লাভ করেছে বহুকাল আগেই। এই অবস্থার তেমন কোন পরিবর্তন হয়নি বলে জানা গেছে। এই সব অভিযোগ অবশ্য কর্মকর্তারা আমলে নেন না এবং স্বীকার করেন না। সূত্র মতে, এখানে চাকরি করা প্রকৌশলীদের নামে-বেনামে সম্পদের হিসাব নিলে বেরিয়ে পড়বে আসল চিত্র। অনেকের আয়ের সাথে ব্যয়ের কোন সঙ্গতি নেই। এই দপ্তরে চাকরি করেন এমন অনেকের সম্পদের পাহাড় গড়ে উঠেছে। তাদের ভাগ্যের উন্নয়ন হলেও নদীকূলের সব হারা মানুষের ভাগ্যের বিলীন হচ্ছে নদীগর্ভে।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা