,

আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে গোস্ত লুটে নিলেন

news-image

লক্ষ্মীপুরের রামগঞ্জে দাবিকৃত ১০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় প্রকাশ্যে একটি গোস্তের দোকান থেকে প্রায় ২০ হাজার টাকার গোস্ত লুটে নিয়েছেন দক্ষিণ দরবেশপুর ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আবু ছায়েদ প্রকাশ (চিকনা ছায়েদ)। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে উপজেলার সমিতির বাজারে। এব্যাপারে গোস্তের দোকানের মালিক মন্নান বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বাদী মন্নান জানান, সমিতির বাজারের পোলের গোড়ায় দীর্ঘদিন যাবত গোস্তের ব্যবসা করে আসছি। সন্ত্রাসী আবু ছায়েদ বিভিন্ন সময় আমাকে জিম্মি করে তার কাছে মোটা অংকের চাঁদা নিত। সর্বশেষ গত বুধবার তার কাছে ১০হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দেওয়ায় গতকাল আবু ছায়েদ তার গোস্তের দোকানে থেকে প্রায় এক মন গোস্ত জোর পূর্বক লুট করে নিয়ে যায়। এব্যাপারে আওয়ামীলীগ নেতা আবু ছায়েদ জানান, মন্নান কুকুরে কামড় দেওয়া গরুর গোস্ত বিক্রয় করছিল। আমি গিয়ে পরীক্ষার জন্য ১৪/১৫ কেজি গোস্ত নিয়ে যাই। এময় বিশিষ্ট ব্যবসায়ী আঃ ছাত্তার কমিশনারও উপস্থিত ছিলেন। আঃ সাত্তার কমিশনার জানান, কুকুরে কামড়ানোর বিষয়টি সম্পূর্ন ভ‚য়া। পরীক্ষার জন্য ছায়েদ গোস্ত নেওয়ার কে? আর এত গোস্তইবা নিবে কেন ? সমিতির বাজারের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আঃ মন্নান জানান, কুকুরে কামড়ানোর বিষয়টি শুধু ছায়েদের মুখ থেকেই শুনেছি। এসময় নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির বাজারের স্থানীয় কয়েকজন জানান, ছায়েদ দীর্ঘদিন থেকে বাজার এলাকায় তার একটি সন্ত্রাসী গ্রæপ দিয়ে চাঁদাবাজী সহ বিভিন্ন অপকর্ম করে আসছে। লোকজন ছায়েদের ভয়ে মূখ খুলতে রাজি নয় বলে জানান। রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লোকমান হোসেন সৃষ্ট ঘটনায় অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি