বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ ঘণ্টা রোজা (!) যে দেশে

news-image

বিশ্বের কোনো কোনো দেশে ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের দু’ঘণ্টা পরই সেহরি খেতে হয় ৷ অর্থাৎ তাঁদের জন্য রোজা ২২ ঘণ্টার ৷ অকল্পনীয় মনে হলেও এটাই বাস্তব! এখন নেয়া যাক, বিশ্বের কোন দেশগুলোতে মুসলমানদের সবচেয়ে লম্বা সময়ের রোজা রাখতে হয় ৷

আইসল্যান্ড- ২২ ঘণ্টা।

উত্তর ইউরোপের একটি দ্বীপরাষ্ট্র আইসল্যান্ড। এর মোট জনসংখ্যা ৩,২৩,০০২ জন। এরমধ্যে মাত্র ৭৭০ জন মুসলমান ৷ তবে এই ৭৭০ জনের মধ্যে যাঁরা পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা করেন, তাঁরা এক দিক থেকে বিশ্বের আর সমস্ত ধর্মপ্রাণ মুসলমানকে ছাড়িয়ে যান ৷ আইসল্যান্ডে এবার সেহরি খেতে হচ্ছে রাত দু’টোয় আর ইফতার হয় পরের দিন রাত ১২ টায় ৷ সেহরি থেকে ইফতার পর্যন্ত কত ঘণ্টা হলো? ২২ ঘণ্টা!

সুইডেন- ২০ ঘণ্টা

খুব গরমের মধ্যে রোজা হলে সুইডেনের মুসলমানদেরও কষ্টের সীমা থাকে না ৷ দেশটির ৫ লাখ মুসলমানের মধ্যে যাঁরা রোজা রাখেন, তাঁদের ইফতারের মাত্র চার ঘণ্টা পরই সেহরি খেতে হয় ৷ উল্টো দিক থেকে ভাবলে কষ্টটা বুঝা যায় ৷ সুইডেনের মুসলমানদের অনেক দিন সেহরির ২০ ঘণ্টা পর ইফতার খেতে হয় ৷

আলাস্কা- ১৯ ঘণ্টা ৪৫ মিনিট

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৩ হাজার মুসলমানের মধ্যে কেউ কেউ আজকাল সৌদি আরবের সঙ্গে মিলিয়ে সেহরি আর ইফতার করতে শুরু করেছেন ৷ গ্রীষ্মকালে ভীষণ গরম থাকে সেখানে ৷ তার ওপর কোনো কোনোদিন সূর্যোদয়ের ১৯ ঘণ্টা ৪৫ মিনিট পর সূর্য ডোবে ৷ একেতো তীব্র গরম, তার উপর এত লম্বা সময় ধরে রোজা রাখা!

জার্মানি- ১৯ ঘণ্টা

রমজান মাসের এই সময়ে দিন খুব বড় বলে জার্মানির মুসলমানদেরও রোজা রাখতে ভীষণ কষ্ট হচ্ছে ৷ এ বছর জার্মানিতে সব ধর্মপ্রাণ মুসলমানকে সেহরি খেতে হচ্ছে রাত সাড়ে তিনটায় আর ইফতার রাত দশটায় ৷

ইংল্যান্ড- ১৮ ঘণ্টা ৫৫ মিনিট

ইংল্যান্ডে সেহরি থেকে ইফতারের সময়ের পার্থক্য ১৮ ঘণ্টা ৫৫ মিনিট ৷ রমজান শুরুর আগেই তাই মুসলিম কাউন্সিল অফ ব্রিটেন নামের একটি সংগঠন এত দীর্ঘ সময়ের রোজা রাখার আগে ভেবে দেখতে বলেছে ৷ সংগঠনটির আশঙ্কা, এত লম্বা সময় রোজা রাখলে অনেকে অসুস্থ হয়ে পড়তে পারেন ৷ বিশেষ করে ডায়বেটিসে আক্রান্তদের প্রাণহানির শঙ্কাও দেখা দিতে পারে ৷ ব্রিটেনে এখন প্রায় ২৭ লক্ষ মুসলমান আছে ৷ এর মধ্যে ৩ লক্ষ ২৫ হাজারই ডায়বেটিসে আক্রান্ত ৷

ক্যানাডা- ১৭ দশমিক ৭

এখন প্রায় ১০ লক্ষ মুসলমান আছে ক্যানাডায় ৷ সবচেয়ে বেশি মুসলমানের বাস টরন্টোতে ৷ এবার কোনো কোনো দিন সেহরির প্রায় ১৮ ঘণ্টা পর ইফতারি খেতে হবে তাঁদের ৷

তুরস্ক- সাড়ে ১৭ ঘণ্টা

মুসলিম প্রধান দেশ তুরস্কেও গরমকালে রোজা রাখতে হয় খুব কষ্ট করে ৷ এবার সেহরির প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর ইফতার করতে হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের ৷

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক