বৃহস্পতিবার, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের পরকীয়া সম্পর্ক জেনে ফেলাই কাল হলো ছেলের

news-image

দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি : মায়ের পরকীয়া দেখে ফেলাই কাল হয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী আপন চন্দ্র দাসের (১৩)। গত মঙ্গলবার বিকেলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের ধান ক্ষেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গত ৩০ আগস্ট রাতে আপনের বড় বোন ঝর্না রানী দাস বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এরপর আপনের মৃত্যুর কারণ খুঁজতে পুলিশ পরকীয়ার বিষয়টি জানতে পারলে গত ৭ সেপ্টেম্বর রাতে নাগেরগাতি গ্রামের সাহেব আলীর ছেলে মো. মোস্তাফিজুর রহমান ওরফে ফিজু (৪০) ও আপনের মা সরলা রাণী দাসকে (৪৮) গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার আদালতে ৬৪ ধারা জবানবন্দিতে খুনের ঘটনার সঙ্গে প্রত্যক্ষ জড়িত থাকার কথা স্বীকার করেন মোস্তাফিজুর রহমান ফিজু বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা দুর্গাপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শুভাশিষ গাঙ্গুলি।

মৃত আপন চন্দ্র দাস (১৩) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নাগেরগাতী গ্রামের মৃত ভবেশ চন্দ্র দাসের ছেলে। সে নাগেরগাতী বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রায় ৪ বছর আগে তার বাবা মারা যান। বড় ভাই প্রণয় চন্দ্র দাস সুসং সরকারি কলেজের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, ৪ বছর আগে স্বামী মারা যান সরলা রাণী দাসের। স্বামী মারা যাওয়ার পর প্রতিবেশী মোস্তাফিজুর রহমানের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে সরলা রাণীর। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর প্রায় রাতেই দুইজনের মেলামেশা হতো। হঠাৎ একদিন রাতে তাদের মেলামেশার দৃশ্য কিশোর আপন চন্দ্র দাস দেখে ফেলে। এই দেখাই তার জন্য কাল হয়ে ওঠে। গত ২৬ আগস্ট বিকেলে মাছ ধরার কথা বলে আপনকে খবর দেন ঘাতক মোস্তাফিজুর। ওই দিন মোস্তাফিজুরের স্ত্রী-সন্তানরা বাড়িতে না থাকার সুযোগে বাড়ির দরজা বন্ধ করে আপনকে হত্যা করেন তিনি। এদিকে আপনের কোনো খোঁজ না পেয়ে দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার বড় ভাই প্রণয় চন্দ্র শীল। হত্যার ঘটনার ৫ দিনপর গত মঙ্গলবার বিকেলে ওই ইউনিয়নের পাবিয়াখালী গ্রামের ধান ক্ষেত থেকে আপনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আপনের বাড়ির ৫-৬শ’ গজ দূরে মোস্তাফিজুর রহমানের বাড়ি।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, কিশোর আপন হত্যার ঘটনাটি একটি সেনসেটিভ ইস্যু। ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে মাঠে কাজ করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

এ জাতীয় আরও খবর

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

শূন্য পদে নিয়োগ দ্রুত শুরু হবে: প্রধানমন্ত্রী

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব: জড়িতদের আইনের আওতায় আনার দাবি

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

প্রত্যেক উপজেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার চালু হবে

সালমান শাহর লাশ উত্তোলন, পুনঃময়নাতদন্ত অনুমোদন

লালন মাজারে মাদকমুক্ত উদ্যোগ আছে কি?

জনকল্যাণ ও কর্মসংস্থানে গুরুত্ব পাচ্ছে বাজেট

৫ জেলায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড

অর্ধ ট্রিলিয়ন ডলার ছাড়াল বাংলাদেশের অর্থনীতি