,

পাওনা টাকা না দেওয়ায় যুবকের পায়ে শিকল বেঁধে নির্যাতন

news-image

রাজবাড়ী প্রতিনিধি : পাওনা টাকা পরিশোধ করতে না পারায় পায়ে শিকল বেঁধে তিন দিন ধরে মিঠু মোল্লা (৩৩) নামে এক যুবককে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত রোববার রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর পদ্মা নদীর ঘাট থেকে মিঠুকে ধরে নিয়ে যায় পাওনাদাররা।

মিঠু পাবনা জেলার সুজানগর উপজেলার কাদুয়া গ্রামের মৃত দিনু মোল্লার ছেলে।

তিনি বলেন, ‘গত রোববার হাবাসপুর পদ্মা নদীর ঘাট থেকে আমাকে ধরে নিয়ে যায় পৌর এলাকার সত্যজিৎপুর গ্রামের শহীদ শেখ ও তার ছেলেরা। এরপর তারা আমার পায়ে শিকল পরিয়ে ঘরের বারান্দায় বাঁশের খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করে।’

অভিযুক্ত শহীদ শেখ বলেন, ‘আমিসহ আরও কয়েকজন মিঠুর কাছে টাকা পাব। সে টাকা দেয়নি বলে তাকে বেঁধে রাখা হয়েছে।’

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ‘তাৎক্ষণিক উপপরিদর্শক (এসআই) কামরুলের নেতৃত্বে একটি টিম মিঠুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তবে মিঠু যেহেতু টাকা নিয়েছে সেক্ষেত্রে প্রতিপক্ষ তার বিরুদ্ধে মামলা করতে পারবে।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর