বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা

news-image

ফেনী সদর উপজেলার বালিগাঁওতে আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার দুপুরে রসুল আমিন মানিক নামের যুবলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে নিজদলীয়রা। এনিয়ে এলাকায় উদ্বেগ-উৎকন্ঠা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এলাকাবাসী ও দলীয় সূত্র জানায়, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মোয়াজ্জেম হোসেন উজ্জ্বল বৃহস্পতিবার সকালে সিএনজি ট্যাক্সি যোগে ফেনী আসছিলেন। আধিপত্য বিস্তারের জের ধরে পথিমধ্যে মধুয়াই এলাকার আনোয়ারের দোকানের সামনে গাড়ী থামিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে নিজদলীয় প্রতিপক্ষরা। এ খবর ছড়িয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। দুপুরে ভাঙ্গারপুল (বাঁশতলা) দোকানের সামনে গোলাম মাওলা মিষ্টার, আজিম সহ ৬-৭ জন যুবলীগ কর্মী অতর্কিত হামলা চালায়। এতে জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শুসেন চন্দ্র শীলের সমর্থক ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রসুল আহমদ মানিককে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। একপর্যায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় মানিক লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার অবস্থা অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পথিমধ্যে কুমিল্লায় পৌছলে মানিক গাড়ীতে মারা যায়। সে ওই এলাকার শাহজাহান সাজুর ছেলে ও এক পুত্র সন্তানের জনক। ফেনী মডেল থানার ওসি মো: মাহবুব মোরশেদ গুলিতে এক যুবলীগ কর্মী নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। 

এ জাতীয় আরও খবর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায় : অর্থমন্ত্রী

বাংলা‌দে‌শিদের জন্য দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করছে ভারত

তিস্তাসহ দেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

দক্ষিণ কোরিয়াকে চমকে দিয়ে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

আসল রূপে ফিরল ব্রাজিল

লাইট বন্ধ করে সীমান্তে ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

শাকিবের ‘সোলজার’-এ ক্যামিও চরিত্রে সুমন

আইন কর্মকর্তাদের পদত্যাগে ‘স্টান্টবাজি’র অভিযোগ বিএনপির

মালয়েশিয়া শ্রমবাজারে সুখবরের ইঙ্গিত

বেইজিং সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন দুপুরে

বিএনপি–সিপিসি প্রথমবারের মতো সমঝোতা স্মারক