,

ওসমানী মেডিকেলে আন্দোলন অব্যাহত

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে আন্দোলন চলছেই। হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা আজও কর্মবিরতি পালন করছেন।

তবে হাসপাতালের জরুরি বিভাগ, নিবিড় পরিচর্যা কেন্দ্র ও হৃদরোগ বিভাগ কর্মবিরতির আওতার বাইরে রাখা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, অভিযুক্ত সবাই গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

গত শনিবার হাসপাতালে কর্তব্যরত এক শিক্ষানবিশ চিকিৎসকের সঙ্গে রোগীর স্বজন পরিচয় দেওয়া কয়েকজন তরুণের বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটে। এ সময় শিক্ষানবিশ চিকিৎসকেরা একত্র হয়ে একজনকে পুলিশের হাতে তুলে দেন। এ নিয়ে বিরোধের জেরে গত সোমবার রাতে মেডিকেল কলেজের দুই ছাত্রের ওপর হামলার অভিযোগ ওঠে।

মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সহপাঠীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতে বিক্ষোভ করে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। পরে পাঁচ দফা দাবি জানানো হয়।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, দুই মামলায় অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে দুজনকে আগে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরও গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর