,

ইন্দোনেশিয়ায় উচ্চশিক্ষার জন্যও লাগবে ‘কুমারিত্ব’ পরীক্ষা

news-image

ইন্দোনেশিয়ায় উচ্চশিক্ষার জন্যও নারীদের কুমারিত্বের পরীক্ষা দিতে হবে। এর আগে সেনা সদস্য নিয়োগে নারীদের কুমারিত্ব পরীক্ষা নিয়ে তুমুল সমালোচনা হয়েছে বিশ্বজুড়ে। মানবাধিকার সংস্থাগুলো নারীদের এ পরীক্ষা বাতিলের দাবিতে জোড়ালো আবেদন করে আসছিল। কিন্তু সেই সমালোচনায় কান না দিয়ে দেশটি উচ্চশিক্ষার জন্য আসা নারীদের জন্যও কুমারিত্ব পরীক্ষার বিধান করল।

দেশটির পূর্ব জাভা প্রদেশের জাম্বার নগরে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে ভর্তি হতে হলে কুমারিত্ব পরীক্ষা দেয়া বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের পৌর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। শহরের মেয়র জানিয়েছেন, এখনকার মেয়েরা বিয়ের আগেই যৌন সম্পর্কে জড়িয়ে পড়ছে, যা শুধু শিক্ষা জীবন নয়, সমাজের জন্যও ক্ষতিকর। শুধু পূর্ব জাভা প্রদেশই নয়, সারাদেশে এই নিয়ম প্রচলিত হবে বলে আশা করেন তিনি। তবে দেশটির এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া সেনাবাহিনীতে ১৯৫০ সাল থেকেই নারীদের নিয়োগের সময় সতীত্ব পরীক্ষা করা হয়। গত বছর দেশটির পুলিশ বাহিনীতেও নিয়োগের ক্ষেত্রে মেয়েদের কুমারিত্ব পরীক্ষার ব্যবস্থা করা হয়, যা বিশ্বে ব্যাপক সমালোচিত হয়।

 

সূত্র : বিবিসি

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি