,

ভাতিজিদের হাসপাতালে নিতে গিয়ে সড়কে প্রাণ গেল চাচার

news-image

সিলেট প্রতিনিধি : ভাতিজিদের হাসপাতালে নিতে গিয়ে ইমরান খান রুবেল (৩০) নামের এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত আরও ৩ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

রুবেল সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামের প্রয়াত আতাউর রহমান খানের ছেলে।

জানা যায়, আজ ভোরে চিকিৎসার জন্য একটি হাইস গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে প্রয়াত বড় ভাই শামসুদ্দোহা খান রাসেলের স্ত্রী-সন্তান ও ছোট ভাই পাবেল খানকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন রুবেল। গাড়িটি বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় স্থানীয় একটি বাসের সঙ্গে সংঘর্ষে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান রুবেল।

স্থানীয়দের সহায়তায় আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসক সঞ্জয়পাল জানান, দুর্ঘটনায় আহত ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে চলকসহ ৩ জনের অবস্থা আশঙ্কজনক। তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে রুবেল খানের বাড়িতে চলছে শোকের মাতম। পুত্রশোকে বিলাপ করে তার মা বলেছেন, ‘আল্লাহ অল্প বয়সেই বড় ছেলেকে নিয়ে গেছেন, আজ ছোট ছেলেটাকেও নিয়ে গেলেন।’

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য