,

বৃহস্পতিবার ‘পুলিশ প্লাজা’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news-image

অন্যরকম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের বাণিজ্যিক ভবন ও শপিং মল ‘পুলিশ প্লাজা কনকর্ড’ উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী এই ভবনটির উদ্বোধন করবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট এবং কনকর্ড গ্রুপের যৌথ উদ্যোগে গুলশান-১ এলাকায় হাতিরঝিলের পাশে বাণিজ্যিক এই ভবনটি নির্মিত হয়েছে। বহুতল বিশিষ্ট এই ভবনটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ শপিংমল।

শেখ হাসিনা ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রী, কূটনৈতিক ব্যক্তিত্ব, আমলা, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি