শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ২৫

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মধুপুরে দুই বাসের সংঘর্ষে শামীম নামে এক বাসচালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। আজ শনিবার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের গাংগাইর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাস চালক শামীমের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। তিনি টাঙ্গাইল-ময়মনসিংহ রুটে চলাচলকারী প্রান্তিক পরিবহন বাসের চালক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মধুপুর থানার উপপরিদর্শক মামুনুর রশিদ বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা প্রান্তিক পরিবহন এবং টাঙ্গাইল থে‌কে ছেড়ে আসা মাহি পরিবহন মধুপুরের গাংগাইর এলাকায় পৌঁছালে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে দুটি বাসই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

এ সময় দুই বাসের চালকসহ অনেক যাত্রী গুরুতর আহত হয়। তাদের মধ্যে থেকে প্রান্তিক পরিবহনের চালক শামীম টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, টাঙ্গাইল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই

হারিয়েই গেলেন সাহারা

সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সংসদে উত্তেজনা ছড়াল ওভেন ওয়াশিং মেশিন মামুনুল হক আর মুতা বিয়ে ইস্যু

নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

শুল্ক বৃদ্ধিতে বেনাপোল দিয়ে মাছ আমদানি প্রায় বন্ধ

জাবি ছাত্রদলে নতুন কমিটি ঘিরে পদপ্রত্যাশীদের তৎপরতা

স্ত্রীর মৃত্যুর মামলায় কারাগারে অভিনেতা আলভী

গোল্ড কাপে ২২ লাখ শিক্ষার্থী, লক্ষ্য ৫০ লাখ