,

কাশিয়ানীতে বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৮

news-image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস-প্রাইভেট কারের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ সময় প্রায় ২৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্স, সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।শনিবার (১৪ মে) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের দক্ষিণ ফুকরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা পোস্টকে ঘটনাস্থল থেকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক (চ. দা.) মোহাম্মদ আবুল কালাম আজাদ।

তিনি বলেন, বাস-প্রাইভেট কারের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় প্রায় ২৫ জনকে উদ্ধার করেছি। আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য কাশিয়ানি স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত ব্যক্তিরা কে কোন পরিবহনের যাত্রী ও নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রায়হান ঢাকা পোস্টকে জানান, খুলনা থেকে রাজীব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল এবং ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল প্রাইভেট কার। দুটি গাড়ির সংঘর্ষের সময় একটি মোটরসাইকেলও ঢুকে পড়ে। এ সময় সাতজন নিহত হন। আহত হন প্রায় ২৫ জনের মতো। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ মুহূর্তে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য