,

হন্ডুরাসে মাছ বৃষ্টি

news-image

বর্ষাকালে বৃষ্টি হবে তা সবার জানা কিন্তু তাই বলে মাছ বৃষ্টি! প্রকৃতির অদ্ভূত খেয়াল নয়, ঘূর্ণিঝড়ে হ্রদের মাছ আকাশে চলে যায়, পরে বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে। আর ঘটনাটা হন্ডুরাসে ঘটে নিয়মিত। হন্ডুরাস মধ্য আমেরিকার দক্ষিণ মেক্সিকোর একটি ছোট দেশ। প্রতিবছর মে থেকে জুলাই মাসের মাঝামাঝি সময় এখানে মাছ বৃষ্টি হয়। লোকজন এসব মাছ কুড়িয়ে নিয়ে রান্না করে খায়।

১৯৯৮ সাল থেকে স্থানীয় লোকজন এ ঘটনার ওপর ভিত্তি করে উৎসবের আয়োজন করে আসছে। উৎসবের নাম ‘ফেস্টিভ্যাল ডি লুভিয়া পেসেস’ তথা মাছবৃষ্টির উৎসব।

বিজ্ঞানীদের মতে, আটলান্টিকের টর্নেডো মাছগুলোকে উঠিয়ে নিয়ে যায়। পরে তা বৃষ্টির সময় ঝরে পড়ে। তাই বলে বছরের একটা নির্দিষ্ট সময় ইউরোতেই মাছ বৃষ্টি হবে এমনটা অনেকেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারে না।

১৯৭০ সালে মাছবৃষ্টির খবর নেওয়ার জন্য ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি প্রতিনিধি পাঠায় হন্ডুরাসে। তারাও জানায় মাছবৃষ্টির খবর গুজব নয়। তবে বৃষ্টিতে যেসব মাছ আকাশ থেকে পড়ে সেগুলো লম্বায় কোনোটিই ৬ ইঞ্চির বেশি নয়।

হিস্টোরিক মিসপ্রোরিয়র্স থেকে অনুবাদ করেছেন আমির পারভেজ

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি