,

কলকাতা-ঢাকা-আগরতলা পরীক্ষামূলক বাস সার্ভিস আখাউড়া হয়ে আগরতলা

news-image

কলকাতা-ঢাকা-আগরতলা পরীক্ষামূলক বাস সার্ভিসের দু’টি বাস আজ দুপুরে আখাউড়া স্থলবন্দর হয়ে আগরতলা পৌছেছে। এর আগে সকাল সাড়ে ৭টায় বাসটি ঢাকা থেকে আগরতলার উদ্দেশ্যে ছেড়ে এসে দুপুর ১২টার দিকে আখাউড়া স্থল বন্দরে পৌছায়। পরে ইমিগ্রেশেনের আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১টায় বাস সার্ভিসের নেতৃত্বে থাকা প্রতিনিধি দলটি আগরতলায় পৌছে। এ সময় বাংলাদেশের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ সাল্লাল ও ভারতের পক্ষে আগরতলা সিটি কর্পোরেশনের মেয়র প্রফুল্ল জিৎ সিনহা তাদের স্বাগত জানায়।
পরীক্ষামূলক এ বাস সার্ভিসে বাংলাদেশের পক্ষে সেতু ও পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর রউফ খানের নেতৃত্বে ৯ সদস্য ও ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ পরিবহন অধিদপ্তরের চীফ সেক্রেটারি আলাপন বন্ধোপাধ্যায়ের নেতৃত্বে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল নেতৃত্ব দেন।
আগামীকাল সকাল ৬টায় আগরতলা কৃষ্ণনগর বাস টার্মিনাল থেকে পুনরায় বাস সার্ভিস টি বাংলাদেশ ফিরে আসার কথা রয়েছে। এ বাস সার্ভিসের ফলে কলকাতা থেকে বাংলাদেশ হয়ে আগরতলা যেতে ৫১৩ কিঃমিঃ পথ অতিক্রম করতে হবে যেখানে ভারত নিজেদের ভূখন্ড ব্যবহার করে আগরতলা থেকে কলকাতা যেতে অতিক্রম করতে হয় ১৬৭৫ কিঃমিঃ পথ।

 

 

এ জাতীয় আরও খবর

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস