,

ফেসবুকে হুমকি দিলেই অপরাধ নয়!

news-image

অন্যরকম ডেস্কফেসবুকে হুমকি দেওয়া যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার এক ব্যক্তির দণ্ড বাতিল করেছেন দেশটির সুপ্রিম কোর্ট।

দ্য নিউইয়র্ক টাইম পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, গতকাল সোমবার ওই রায় দেন সুপ্রিম কোর্ট। এতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে হুমকি দেওয়ার অভিযোগে কাউকে বিচারের মুখোমুখি করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য দুরূহ হয়ে উঠবে।

বিবাদীর নাম অ্যান্থনি এলোনিস। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি তাঁর বিচ্ছেদ হওয়া স্ত্রী ও অন্যদের সহিংস ভাষায় ফেসবুকে হুমকি দিয়েছেন।

সাবেক স্ত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রাথমিক স্কুলকে ফেসবুকে ক্রমিক হুমকি দেওয়ার দায়ে ২০১১ সালে দণ্ডিত হন অ্যান্থনি। কিন্তু সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ সংখ্যাগরিষ্ঠের মতে ওই দণ্ড বাতিল করেছেন।

প্রধান বিচারপতি জন জি. রবার্টস জুনিয়র সংখ্যাগরিষ্ঠ মতের রায়ে লিখেছেন, অপরাধমূলক হুমকি দেওয়ার দায়ে দণ্ড দেওয়ার ক্ষেত্রে কেবল সামাজিক মাধ্যম বা অন্য কোথাও পোস্ট হওয়া বক্তব্য আমলে নেওয়া উচিত নয়। বিচারকদের অবশ্যই বক্তার উদ্দেশ্যকে আমলে নিতে হবে। বিবাদীকে তখনই দণ্ড দেওয়া যাবে, যদি তিনি সত্যিই কাউকে হুমকি দেন, অথবা তাঁর বক্তব্য হুমকি হিসেবে বিবেচিত হয়। এ ধরনের অভিযোগের বিচারের ক্ষেত্রে বিবাদীর মানসিক অবস্থা বিবেচনায় নিতে হবে।

রায়ে আদালত বলেন, বিবাদী যখন ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, তখন তাঁর মানসিক অবস্থা এই মামলায় বিবেচনা করা হয়নি। তাই তাঁকে দেওয়া দণ্ড টিকতে পারে না।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা