বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যেক উপজেলায় বৃদ্ধাশ্রম নির্মাণ করার পরামর্শ

news-image

অন্যরকম ডেস্কপরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রতি উপজেলায় সরকারী অর্থে অসহায় বৃদ্ধদের জন্য একটি করে বৃদ্ধাশ্রম নির্মাণ প্রকল্প গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়েছে।
আজ কমিটি সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য আ হ ম মুস্তফা কামাল, মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এবং মো. তাজুল ইসলাম সভায় অংশগ্রহণ করেন।
সভায় স্থায়ী কমিটির ১০ম থেকে ১১তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি এবং পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সার্বিক কার্যক্রমে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, বর্তমান প্রেক্ষিত পরিকল্পনা মোতাবেক ২০১০-২০২১ সালের মধ্য বিদুৎ উৎপাদন লক্ষ্যমাত্রা ২০ হাজার মেগাওয়াট, প্রস্তাবিত ৭ম পঞ্চ-বার্ষিক পরিকল্পনা ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২০২১ সালের মধ্যে সঞ্চালন লাইনের দৈর্ঘ্য ১৩ হাজার সার্কিট কিলোমিটার এবং ২০৩০ সালের মধ্যে ২০ হাজার সার্কিট কিলোমিটারে উন্নীত করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
সভায় কৃষিভিত্তিক মধ্যম ও ছোট মানের শিল্প প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রদানের সুপারিশ করা হয়।
সভায় গভীর সমুদ্র বন্দরে টার্মিনাল নির্মাণ করে অপচয় ও খরচ রোধকল্পে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানী তেল সরবরাহের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য এবং আইএমইডি’র সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম নগরী পানির ওপর ভাসছে না: প্রতিমন্ত্রী

মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্নার রেসিপি জেনে নিন

সোনার দাম আরও কমলো

দুর্নীতির প্রমাণ চাইলেন নাহিদ

গৌরী আমাকে শান্তি দিয়েছে : আমির খান

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট আজ

ট্রাইব্যুনালে বিশেষজ্ঞের সাক্ষ্য: ফরেনসিকে শেখ হাসিনা-তাপসের কণ্ঠে মিল, হাবিবুরের ভয়েসও শনাক্ত

লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত তেলের দাম

২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী

৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বিএনপির আইনবিষয়ক সম্পাদক হলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল

ঢাকায় ভোর থেকেই মুষলধারে বৃষ্টি, ভোগান্তি চরমে