,

আখাউড়ায় বাবার অভিযোগে ছেলের কারাদণ্ড

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার অভিযোগে ফারুক মিয়া (৩২) নামে মাদকাসক্ত এক ছেলেকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৭ মে)দুপুরে তাকে পুলিশে দেওয়া হয়। ফারুক মিয়া উপজেলার মোগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে।
আখাউড়া থানার উপপরিদর্শক(এসআই)আহাদুজ্জামান আহাদ জানান, মাদকাসক্ত ফারুকের যন্ত্রণায় তার পরিবার অতিষ্ঠ হয়ে ওঠে। মাদকের টাকা না পেলে প্রায়ই তিনি পরিবারের সদস্যদের মারপিটসহ ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেন।
ছেলের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বাবা আবুল হাসেম দুপুরে তাকে পুলিশের হাতে তুলে দেন। বিকেলে ফারুক মিয়াকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন আদালতের বিচারক ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ