,

অক্ষয় কুমারের সিনেমা বয়কটের ডাক দিয়ে কৃষকদের বিক্ষোভ

news-image

বিনোদন ডেস্ক : অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত ছবি ‘বেল বটম’ গত সপ্তাহে মুক্তি পেয়েছে। ছবিটি দর্শক এবং সমালোচকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে। তবে এবার পাঞ্জাবের কৃষক সমাজ সিনেমাটি তাদের প্রেক্ষাগৃহে মুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করছে।

রঞ্জিত তিওয়ারি পরিচালিত বলিউড খিলাড়ি অক্ষয় সিনেমাটিতে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন। তিনি ছিনতাইকারীদের দ্বারা আটক জিম্মিদের মুক্ত করার জন্য একটি গোপন মিশনে নামেন। ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আদিল হুসেন, বানী কাপুর, হুমা কুরেশি এবং লারা দত্ত।

পাঞ্জাবের কৃষকরা যারা গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্র কর্তৃক পাস করা খামার আইনের প্রতিবাদ করেছিলেন, তারা অক্ষয় কুমারের চলচ্চিত্র ‘বেল বটম’ বয়কটের আহ্বান জানিয়েছে।

বিক্ষোভকারীদের এসময় নানা স্লোগান দিতে দেখা যায়। তাদের দাবি গেল বছর যখন কৃষকরা নায্যতার জন্য আন্দোলন করছিলেন অক্ষয় তখন পরিহাস করেছিলেন। কৃষকদের ছোট করে বক্তব্য দিয়েছিলেন বিজেপি সরকার ও নরেন্দ্র মোদির দালালি করে। তারই প্রতিক্রিয়ায় এখন অক্ষয়ের সিনেমার বিরুদ্ধে আন্দোলন করছেন তারা।

বিক্ষুব্ধ কৃষকরা আগামী শনিবারের মধ্যে সিনেমাটির সর্বশেষ প্রদর্শনী বন্ধ করতে ঘোষণা দিয়েছে। নইলে কঠিন পরিণতির মুখোমুখি হওয়ার জন্য সিনেমা হলকে হুমকি দিয়েছে। সিনেমা হলের সামনে বিক্ষোভও করছেন কৃষকেরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য