রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কেরানীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দুজন সহোদর

news-image

কেরানীগঞ্জ প্রতিনিধি : দক্ষিণ কেরানীগঞ্জ ঝিলমিল আবাসিক এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দুইজনের পরিচয় মিলেছে। তারা হলেন- মোহাম্মদ সজীব (৩৫) ও তাইজুল ইসলাম তাজেল (৩৮)। তারা সহোদর।

মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে পরিবারের লোকজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসে তাদের মরদেহ শনাক্ত করে।

নিহতদের মা তাসলিমা বেগম বলেন, আমার দুই ঘরের পাঁচ ছেলে এক মেয়ে। গত ২৩ জুলাই ছেলে সজীবকে বাড়ির পাশ থেকে ধরে নিয়ে যায়। এরপর ২৫ জুলাই তাজেলকে একইভাবে ধরে নিয়ে যায়।

তিনি বলেন, আমার দুই ছেলে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরে মাছের ঘেরের ব্যবসা করতেন। থানায় মাদকের মামলা ছিল। কিন্তু কোনো খুন-খারাপির মামলা ছিল না। স্থানীয় লোকজনের সঙ্গে মাছের ঘের নিয়ে আমার দুই ছেলের ঝগড়া হয়। এ নিয়ে এলাকার প্রভাবশালীরা ধরিয়ে দিয়েছে কিনা সন্দেহ হয়।

নিহত সজীবের স্ত্রী নাজনীন আক্তার ও তাজেলের স্ত্রী মিনা আক্তার বলেন, আমরা পুলিশের মাধ্যমে খবর পেয়ে মর্গে এসে দুইজনের মরদেহ শনাক্ত করি।

তারা বলেন, সজীবকে গত ২৩ জুলাই ও তাজেলকে ২৫ জুলাই তুলে নিয়ে যাওয়া হয়। আমরা খবর পেয়ে র‌্যাব-১০ এর অফিসে গেলে তারা জানায় র‌্যাব-১১ তে খবর নেন। আমরা র‌্যাব-১১ তে গেলে সেখান থেকে বলে র‌্যাব-হেডকোয়ার্টারে যেতে।

তারা আরও বলেন, আমরা ওখানে গেলে আমাদের সঙ্গে র‌্যাব সদস্যরা কোনো কথা বলেননি। পরে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ পাই না। আজ পুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে মর্গে এসে মরদেহ শনাক্ত করি। আমরা স্বামী হত্যার বিচার চাই।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু