,

বরিশাল বিভাগে একদিনে সর্বোচ্চ ৩১ মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক ; বরিশাল বিভাগে একদিনে করোনা ও উপসর্গে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটিই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

একই সময়ে নতুন করে ৭৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৮৬ শতাংশ।

সোমবার (২ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অপরদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ইউনিটে ২৩ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও বাকি ১৮ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিল ৩১১ জন। এদের মধ্যে করোনা আক্রান্ত ১১৪ জন।

তিনি আরও জানান, হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১০৫ জন পজিটিভ হন। শনাক্তের হার ৫৫ দশমিক ৮৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের দুই হাজার ১৬৫ টি নমুনা পরীক্ষায় ৭৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৮৬ শতাংশ। বিভাগে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি বরিশাল জেলায়। এ জেলায় শনাক্তের হার ৪৩ দশমিক ৩৮ শতাংশ। বরিশালে ৬৫০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ২৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ভোলা জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ৭০ শতাংশ। এ জেলায় ৪০৩ জনের নমুনা পরীক্ষায় ১৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। বরগুনা জেলায় ২৪১ জনের নমুনা পরীক্ষায় ৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩৪ দশমিক ৪৪ শতাংশ।

পটুয়াখালী জেলায় ৪০৪ জনের নমুনা পরীক্ষায় ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩১ দশমিক ৯৩ শতাংশ। ঝালকাঠী জেলায় ২০১ জনের নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩০ দশমিক ৮৫ শতাংশ। পিরোজপুর জেলায় ২৬৬ জনের নমুনা পরীক্ষায় ৮২ জনের করো শনাক্ত হয়েছে। এ জেলায় শনাক্তের হার ৩০ দশমিক ৮৩ শতাংশ।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য