,

ময়মনসিংহ মেডিকেলে ঝরল আরও ২৩ প্রাণ

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতের মধ্যে সাতজন করোনায় ও ১৬ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

সোমবার (২ আগস্ট) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের লাইলী বেগম (৫০), আবিদ মিয়া (৪৫), মাহবুব (৪০), হালুয়াঘাটের আবুল হোসেন (৭৯), ঈশ্বরগঞ্জের আলতাফ উদ্দিন (৮৫), নেত্রকোনা সদরের রাজা আলী (৭০) ও মোহনগঞ্জের বিউটি আক্তার (৫০)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল মজিদ (৫৫), গিয়াসউদ্দিন (৬৫), ঈশ্বরগঞ্জের আব্দুল হাই (৭০), গফরগাঁওয়ের নুরজাহান (৭০), ফুলপুরের সুরুজ আলী (৬০), আব্দুল হাকিম (৭০), মুক্তাগাছার আব্দুল খালেক (৬০), রবি সেন (৬০), ফুলবাড়িয়ার মকবুল হোসেন (৬৫), তারাকান্দার আব্দুল জব্বার (৬৩), জামালপুর সদরের গাজিবুর (৬৫), দেওয়ানগঞ্জের আফসার আলী (৬৫), সরিষাবাড়ির সেতারা (৫০), নেত্রকোনা সদরের অলি (১৭), গাজীপুর সদরের সাজেদা আক্তার (৩০) ও শ্রীপুরের মালেকা বানু (৭০)।

তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৫৩৫ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে আইসিইউতে২৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬১৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৯৫ করোনা শনাক্ত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ভিসার শর্ত না মানলে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত হয়নি : তথ্য উপদেষ্টা

রাড্ডা ক্লিনিকে হামলা: গ্রেপ্তার ৪ জন কারাগারে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পারমাণবিক সহযোগিতা চুক্তি

প্রাথমিকের নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের আশ্বাস শিক্ষামন্ত্রীর

বনানীর ২৬ তলা ভবনে আগুন, কাজ করছে ২ ইউনিট

জাসদ কার্যালয়ে অভিযান, আটক অর্ধশতাধিক

সবজির বাজার চড়া, শিম ২০০ টাকা বেগুন ১৬০

ডালের বিক্রি কম, পরিবহন খরচে বাড়ছে দামের শঙ্কা

পিকআপে মিলল ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি

আওয়ামী লীগের দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ