,

ভূমধ্যসাগরে বাংলাদেশিসহ ৩৯৪ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : ভূমধ্যসাগরে দুটি কাঠের নৌকা থেকে ৩৯৪ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন।

রোববার রাতে ছয় ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করা হয়। এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফ্রান্স ও জার্মানির দুটি এনজিও জাহাজ সি ওয়াচ-৩ এবং ওসিন ভাইকিং তিউনেশিয়ার জলসীমা থেকে তাদের উদ্ধার করে।

অভিবাসন প্রত্যাশীরা লিবিয়া ও তিউনেশিয়া থেকে ইউরোপের ইতালির উদ্দেশে রওয়ানা করেছিলেন। আবহাওয়া ভালো থাকায় সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে যাওয়ার প্রবণতা বেড়েছে।

এ অভিযানের সম্ভাব্য নেতৃত্বদানকারী সি-ওয়াচ ৩ অন্তত ১৪১ জনকে উদ্ধার করেছে। ওসিন ভাইকিং বাকি লোকজনকে উদ্ধার করে। জার্মান এনজিও রেসকিউ শিপ ইয়াচ নাদির পরে তাদের সঙ্গে উদ্ধার অভিযানে সহযোগিতা করেছে।

উদ্ধার হওয়াদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মরক্কো, মিশর ও সিরিয়ার নাগরিক রয়েছেন। কাঠের নৌকায় থাকা অভিবাসন প্রত্যাশীদের কেউ হতাহত হয়েছেন কিনা – তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

কাঠের নৌকার ভেতরে ও উপরে ঠাসা ছিলেন অভিবাসন প্রত্যাশীরা। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, নৌযানগুলো সাগরে নামানোর কিছুক্ষণ পর এর ইঞ্জিন কাজ করছিল না। তারা জানান, অভিবাসন প্রত্যাশীরা সাগরে ঝাঁপ দিয়ে উদ্ধারকারী জাহাজ সি-ওয়াচ ৩ এর দিকে এগোতে থাকেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য