,

৪ মাস ধরে আইসিইউতে নায়ক ফারুক

news-image

অনলাইন ডেস্ক : চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘ ৪ মাস ধরে আইসিইউতে রয়েছেন। কিডনি ও মস্তিষ্কজনিত জটিলতা ছাড়াও তার রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণ ধরা পড়ায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছে। সেখানেই গত চার মাস ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি (আইসিইউ) রয়েছেন এই অভিনেতা

জানা গেছে, তার বর্তমান অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। এ ব্যাপারে ফারুকের স্ত্রী ফারহানা পাঠান গণমাধ্যমকে বলেন, ‘অবস্থা এখন কিছুটা ভালো, তবে এখনো আইসিইউতে রাখা হয়েছেন। ফারুকের চিকিৎসা প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। তাই ধীরে ধীরেই তিনি সুস্থতার দিকে এগোচ্ছেন।’ তিনি স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসা চলছে বর্ষীয়ান এই অভিনেতার। তিনি নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। প্রথমে তার রক্তে সংক্রমণ ধরা পড়ে। এরপর পরীক্ষা-নিরীক্ষার পর মস্তিষ্কেও সংক্রমণ পাওয়া যায়। পরে গত ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ফারুক।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের