,

রাজশাহী মেডিকেলে করোনায় ২২ মৃত্যু

news-image

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৬ জন ও উপসর্গ নিয়ে আরো ১৬ জনসহ মোট ২২ জন মারা গেছেন। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান, গত একদিনে রাজশাহীর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, পাবনার ৪ জন, নাটোরের দুজন এবং নওগাঁর একজন করে মারা গেছেন।

মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছেন। যাদের ৮ জনের বয়স ৬১ বছরের উপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুজন মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

তিনি আরো জানান, গত একদিনে সর্বোচ্চ ৫ জন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এ ছাড়া ২২ নম্বর ওয়ার্ডে ৪ জন, ৩, ১৪ ও ১৭ নম্বর ওয়ার্ডে ৩ জন করে, ৪ নম্বর ওয়ার্ডে দুজন এবং ১ ও ১৫ নম্বর ওয়ার্ডে একজন মারা গেছেন।

শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ৪১২ জন। খালি নেই ২০ শয্যার আইসিইউ। করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৮৬ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৭৩ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৫৩ জনের নমুনায়। এ ছাড়া গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬১ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৬২ জন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি