রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সামনে এল আমির ও কিরণের ডিভোর্সের কারণ

news-image

অনলাইন ডেস্ক : ১৫ বছর সংসার করার পর বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন আমির খান ও কিরণ রাও। অনেকেই তাদের এ বিচ্ছেদ মেনে নিতে পারেননি। যদিও এখন পর্যন্ত জানা যায়নি কেন একে-অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন। তবে, হঠাৎই সামনে এল বড় খবর! বিশ্বস্ত সূত্রের বরাতে ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদনে তাদের বিচ্ছেদ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বিশ্বস্ত সূত্র বলছে, ২০১৯ সালে নাকি একে-অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিতে শুরু করেছিলেন আমির-কিরণ। একে-অপরের প্রতি কোনও বিদ্বেষ না থাকলেও, অনুভূতি নাকি হারিয়ে গিয়েছিল। একটা বন্ধুত্বের সম্পর্ক শুধু রয়ে গিয়েছিল। তখনই তাঁরা সিদ্ধান্ত নেন পৃথক হওয়ার। প্রেস জার্নালে আমিরের কো-স্টার ফাতিমার কথাও বলা হয়েছে।

সূত্রের বরাতে গণমাধ্যমটি আরও জানায়, ফাতিমার সঙ্গে আমিরের সম্পর্কের খবর সত্য! আর তাই একে-অপরের প্রতি ঘৃণা নিয়ে বা অবিশ্বাস নিয়ে না থেকে, আলাদা থাকার কথা ভাবতে শুরু করেছিলেন এই জুটি।
উল্লেখ্য, এর আগে এক যৌথ বিবৃতিতে আমির ও কিরণ জানান, স্বামী-স্ত্রীর সম্পর্ক না থাকলেও সহযোগী এবং একে অন্যের পরিবার হিসেবে থাকবেন তারা। এমনকি সিনেমা, পানি ফাউন্ডেশন এবং অন্য প্রজেক্ট— যেগুলোতে তাদের প্যাশন রয়েছে সেগুলোতেও একসঙ্গে কাজ করবেন।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু