রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হলেন নাবিলা

news-image

অনলাইন ডেস্ক : অভিনেত্রী-সঞ্চালক মাসুমা রহমান নাবিলার কোলজুড়ে এলো প্রথম সন্তান। রাজধানীর একটি হাসপাতালে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কন্যা সন্তানের মা হন ‘আয়নাবাজি’ অভিনেত্রী।

নাবিলার ঘনিষ্ঠ সূত্রে খবরটি নিশ্চিত হওয়া গেছে। জানা গেছে, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

গত এপ্রিলে ভবিষ্যৎ মাতৃত্বের সুখবর দেন নাবিলা ও তার স্বামী জুবায়দুল হক রিম। এরপর একাধিকবার নিজের সর্বশেষ অবস্থা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী।

১৮ বছর আগে সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালে তারা বিয়ে করেন।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু