,

সিলেটে বেড়েই চলছে করোনায় মৃত্যুর মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : দু’দিন প্রাণহানি কম হলেও সিলেটে ফের বাড়তে শুরু করেছে করোনায় মৃত্যুর মিছিল। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) সিলেট বিভাগে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

একই সময়ে সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬২ জন। আর হাসপাতাল ও ঘরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে ৭৭ জন।

গেল ২৪ ঘণ্টায় সিলেটে নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্তের হার ৩৫ শতাংশ ছাড়িয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে যে ২৬২ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে তাদের মধ্যে ১৫৩ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের ৩১ জন, সুনামগঞ্জের ২৭ জন, মৌলভীবাজারের ২৫ জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২৬ জন।

নতুন এই ২৬২ জনসহ বিভাগে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৭৮২ জনে।

গেল ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হওয়া ৭৭ জনের মধ্যে সিলেট জেলার ৬৭ জন ও মৌলভীবাজারের ১০ জন। আর একই সাথে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭৩ জনে। নতুন ৩ জনসহ সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৭১ জনে।

এদিকে সিলেট বিভাগের চার জেলা মিলে ৩৪৩ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩২৭ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ২ জন ও মৌলভীবাজারে ৭ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি