,

সিলেটে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক, সিলেট:সিলেটের গোলাপগঞ্জে জলাশয়ে ডুবে দুইবোনের করুণ মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর বন্দরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই বোন হলো- সাবিয়া (৭) ও কল্পনা (৫)। তারা ফতেহপুর বন্দরপাড়ার রিপন আহমদের মেয়ে। দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী।

তিনি জানান, রিপন আহমদের দুই শিশুকন্যা খেলতে গিয়ে বাড়ির পাশের জলাশয়ে পড়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে জলাশয়ে শিশু দুটির লাশ ভেসে থাকতে দেখেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য