রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সেপ্টেম্বর মাসেই মা হতে চলেছেন নুসরাত

news-image

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান অন্তঃসত্ত্বা। এমন খবর সামনে আসার পর থেকেই বিস্তর জলঘোলা শুরু হয়েছে। নুসরাতের সন্তানের বাবা কে? এ প্রশ্নেই এখন সরগরম নেটদুনিয়া। তবে সেসবে কান দেননি তিনি। তাই হাজার নিন্দা-সমালোচনার মধ্যেও নিজেই ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করলেন তিনি।

রবিবার ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, নুসরাতের গায়ে গোলাপি রঙের চাদর। আলতভাবে হাতটি রেখেছেন পেটের উপর। তবে ভালোভাবে দেখলে নজরে পড়বে বেবি বাম্প। খোলা চুল আর মুখে একগাল হাসি। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘উদারতাই সবকিছু বদলে দেয়।’

অর্থাৎ হাজার সমালোচনায় যে তিনি বিন্দুমাত্র বিচলিত নন, সেটাই বুঝিয়ে দিলেন। আর ছবিটি পোস্ট হওয়ার পর নতুন করে আবার নুসরাতের সন্তানের পিতৃপরিচয়ের খোঁজ শুরু করেছে নেটিজেনরা।
তবে নিখিলের সঙ্গে সম্পর্কে ইতি টেনে কি অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে প্রেম করছেন নুসরাত? এই গুঞ্জনের মাঝেই আবার বোমা ফাটিয়েছিলেন তিনি।

তিনি জানান, তুরস্কে নাকি তিনি নিখিল জৈনের সঙ্গে বিয়েই করেননি। বরং তারা লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাই বিবাহবিচ্ছেদের কোনো প্রশ্নই নেই। এরপর থেকেই নেটদুনিয়ায় নিন্দার ঝড় ওঠে। প্রশ্ন ওঠে, তাহলে সরকারি নথিতে কেন স্বামীর নামের জায়গায় নিখিল জৈন লিখেছেন নুসরত? কেন সাংসদ হিসেবে শাখা-সিঁদুর পরে লোকসভায় হাজির হয়েছিলেন? তাহলে কি সবটাই মিথ্যে? এই নিয়ে আলোচনা যখন চরমে, ঠিক তখনই জানা যায়, আগামী সেপ্টেম্বর মাসেই নাকি মা হতে চলেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু