রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

২২ বছরেও ঐশ্বরিয়ার প্রতি অভিমান কাটেনি সালমানের!

news-image

অনলাইন ডেস্ক : সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ে মধ্যকার সম্পর্কের কথা কারও অজানা নয়। এক সময় তাদের রসায়ন নিয়ে সরগরম ছিল বলিউড। বহু বছর হলো সেই সম্পর্ক তিক্ত হয়েছে। শেষ দিকে সালমানের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগও করেছিলেন ঐশ্বরিয়া। ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরার পর আর রূপালি পর্দায় দেখা যায়নি তাদের। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম দিল দে চুকে সনম’ তাদের জুটির শেষ ছবি।

১৯৯৯ সালের ১৮ জুন মুক্তি পেয়েছিল সঞ্জয় লীলা বানসালি পরিচালিত, সালমান -ঐশ্বরিয়া অভিনীত ব্লকবাস্টার সিনেমা হাম ‘দিল দে চুকে সানাম’। ২২ বছর পূর্ণ হলো আলোড়ন জাগানো এই সিনেমাটির। আর এই দিনেও পুরোনো তিক্ততার কথা ভুলতে পারলেন না সালমান খান। ইন্সটাগ্রামে ওই সিনেমার শুটিং এর সময়কার একটি ছবি শেয়ার করেছেন। আর ছবিতে সবাইকে ট্যাগ করলেও এড়িয়ে গেছেন ঐশ্বরিয়া রায় বচ্চনকে।

সালমান খানের এই পোস্ট ঘিরে তার ভক্তরা যেমন একদিকে আবেগে ভাসলেন, তেমনই একাংশ প্রশ্ন তুললেন কেন এমন একটি দিনে ঐশ্বরিয়াকে কেন ট্যাগ করলেন না সলমান। কেউ কেউ আবার লিখেছেন, এবার পুরানো মান অভিমান ভুলে এগিয়ে যাওয়ার কথা।

এদিকে ‘হাম দিল দে চুকে সানামের’ ২২ বছর পূর্তিতে ইন্সটাগ্রামে ছবি পোস্ট করেছেন অজয় দেবগণ। লিখেছেন,‘সালমান, আমি এবং ঐশ্বরিয়া বুঝেছিলাম খুব স্পর্শকাতর সিনেমা করছি আমরা, কিন্তু এটা বুঝতে পারিনি যে এই ছবি ইতিহাস তৈরি করবে।’

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু