,

ট্রিপল মার্ডার মামলার আসামির বাড়িতে অগ্নিকাণ্ড, বসতঘর পুড়ে ছাই

news-image

মুন্সীগঞ্জ প্রতিনিধি : সোমবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এসময় বতঘরটিতে কেউ ছিলো না।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৩টার দিকে মৃত ইসমাইল প্রধানের ৩ ছেলে ট্রিপল মার্ডারের অন্যতম প্রধান আসামি শামিম, শাকিব ও শিহাব প্রধানদের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের লেলিহান শিখা মুুহুর্তেই ছড়িয়ে পড়ে পুরো বসতঘরটিতে। স্থানীয়রা চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা একঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে অগুণ নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ঘরটি। তবে পুড়ে যাওয়া ঘরটিতে কেউ না থাকায় হতাহত হয়নি বলেও জানায় স্থানীয়রা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা নির্মল সরকার বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য