,

বয়ফ্রেন্ড খুঁজছেন কঙ্গনা

news-image

বিনোদন ডেস্ক : বয়ফ্রেন্ড খুঁজছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বৃষ্টিমুখর দিনে এমন আবেদনই জানালেন এ নায়িকা। জানালেন, তার প্রেমিক নেই, তাই বৃষ্টিভেজা দিনে রোমান্টিক মুড এলেও তা প্রকাশ করার লোক নেই তার! সম্প্রতি ইনস্টগ্রামের স্টোরিতে সেকথা পোস্ট করেছেন কঙ্গনা। নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ভালো লাগায় ভরা ছোট্ট একটা মুহূর্ত।

ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের একটা সেলফি পোস্ট করেছেন কঙ্গনা রানাউত। সঙ্গে লিখেছেন, ‘মুম্বাইয়ের বৃষ্টির চেয়ে রোম্যান্টিক কিচ্ছু নেই এই দুনিয়ায়। কিন্তু আমার মতো সিঙ্গেলরা সেটা নিয়ে শুধু দিবা-স্বপ্নই দেখতে পারে।’ সঙ্গে আরও দুটো লাইন জুড়ে দিয়েছেন তিনি। লিখেছেন, ‘কাকে আমার জন্য তৈরি করা হয়েছে, প্লিজ দেখান না!’

যদিও বলিউডে পা রাখার পর থেকে বেশ কয়েকবার প্রেমে পড়েছিলেন কঙ্গনা। আর তা নিয়ে খোলাখুলি মন্তব্যও করেছিলেন মিডিয়ার সামনে। অভিনেত্রী হিসেবে কঙ্গনার যে প্রেম প্রথম সবার সামনে আসে তা হল আদিত্য পাঞ্চলির সঙ্গে। নিজের থেকে ১৮ বছরের বড়, বিবাহিত ও দুই সন্তানের বাবার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিলেন বলিউডে সদ্য পা রাখা কঙ্গনা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য