,

শেবামেকে বিকৃত মুখাকৃতির শিশুর জন্ম, গ্রহণ করতে অপারগতা অভিভাবকদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) হাসপাতালে অদ্ভুত মুখাকৃতির এক নবজাতকের জন্ম হয়েছে। শিশুটির নাক ও চোখ নেই। মুখের আকারও বিকৃত। মাথার উপর বড় আকারের একটি টিউমারের মত রয়েছে। অস্বাভাবিক সন্তান হওয়ায় তাকে নিতে অপারগতা প্রকাশ করে তার অভিভাবকরা। হাসপাতাল কর্তৃপক্ষ নবজাতককে নেওয়ার অনুরোধ করেছেন তার অভিভাবকদের। তবে আপাতত তাকে নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১০ জুন) ভোর সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। নবজাতকের বাবা ও মা হলেন- ভোলার কলাকোপা গ্রামের রিকশাচালক মো. জাফর এবং তার স্ত্রী মুন্নী বেগম। বর্তমানে মুন্নী লেবার ওয়ার্ডে এবং শিশুটি শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। জাফর মুন্নীর সংসারে ৬ বছর বয়সের আরও একটি ছেলে সন্তান রয়েছে।

হাসপাতালের এ্যানেসথিয়া চিকিৎসক ডা. সজল পান্ডে জানান, বিকৃত মুখ মন্ডলের শিশুটি যখন সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভূমিষ্ট করা হয় তখন তারাও আতঙ্কিত হয়ে পড়েন। নিজেদের সামলে অপারেশন সম্পন্ন করেন। এর আগেও বিকৃতাঙ্গ নিয়ে অনেক শিশুর জন্ম হয়েছে হাসপাতালে। শিশুটিকে তার অভিভাবকের কাছে দেয়া হলে তাৎক্ষণিক তারা গ্রহণে অস্বীকৃতি জানান। পরে বুঝিয়ে শিশুটিকে অভিভাবকদের কাছে দেয়া হয়। বর্তমানে শিশুটিকে নবজাতক ওয়ার্ডে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। শিশুটির নাক ও চোখ কিছুই নেই। মুখের আকারও বিকৃত। মাথার উপর বড় আকারের একটি টিউমারের মত রয়েছে।
তবে এ বিষয়ে কিছুই জানা নেই হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামের।বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সংশ্লিস্ট বিভাগের কেউ তাকে এ বিষয়ে জানায়নি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য