বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

লিভ টুগেদার’ নিয়ে নুসরাতের বক্তব্যের জবাবে যা বললেন নিখিল

news-image

অনলাইন ডেস্ক : ‘নিখিলের সঙ্গে আমি লিভ টুগেদার করেছি। বিয়ে নয়’ ওপার বাংলার সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের করা এমন মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন স্বামী নিখিল জৈন। তিনি বলেছেন, নুসরাতকে অনেকবার বলেছি বিয়ের রেজিস্ট্রেশনের জন্য, নুসরাত পাত্তা দেয়নি।

নিখিল আরও বলেন, আমার খুব খারাপ লাগছে, সংবাদমাধ্যমে সারাক্ষণ আমাদের ছবি এবং আমাদের সম্পর্ক নিয়ে খারাপ কথা বলা হচ্ছে। এই মুহূর্তে আমি বেশি কিছু বলতে পারব না কারণ আমি আদালতের দ্বারস্থ হয়েছি।

তিনি বলেন, প্রেমে পড়ে আমি নুসরাতকে বিয়ের প্রস্তাব পাঠাই। সেটি সে গ্রহণ করে। তুরস্কে ২০১৯ সালে আমাদের বিয়ে হয়। আমরা স্বামী-স্ত্রীর মতোই আচরণ করতাম। পরিবার এবং বন্ধুবান্ধবের সামনেও আমরা দম্পতি হিসেবেই দাঁড়াতাম।
এর আগে বুধবার দুপুরে অভিনেত্রী নুসরাত জাহান স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, ‘নিখিলের সঙ্গে আমি সহবাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।’ এরপরই হইচই শুরু হয়ে যায়। যদিও লোকসভার ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ থেকে জয়ী তৃণমূল সংসদ সদস্যদের তালিকায় অভিনেত্রী নুসরাত জাহানের স্বামীর নাম দেয়া আছে নিখিল জৈন।

লোকসভার ওয়েবসাইটে স্পষ্ট লেখা নুসরাত বিবাহিত। তিনি বিয়ে করেছেন ২০১৯ সালের ১৯ জুন মাসে। আর এই বিষয়টি সামনে আসতেই হইচই শুরু হয়েছে গোটা পশ্চিমবঙ্গে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু