বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ওজন কমেছে কিমের, হাতে শক্ত করে বাঁধা ঘড়ি (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : ওজন কমেছে কিম জং উনের। মাস খানেক লোকচক্ষুর অন্তরালে থাকার পর গত শনিবার প্রকাশ্যে এসেছেন উত্তর কোরিয়ার এই নেতা। নজরে আসা তার কিছু ছবি দেখে মনে হচ্ছে, তার শরীরের মেদ কমেছে এবং তিনি আগের চেয়ে কিছুটা স্লিম হয়েছেন।

অনেকেই বলছেন, ওজন কমেছে কিমের। তার হাত ঘড়ির দিকে তাকালেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। সুইস ঘড়ি পরেন কিম, যার দাম ১০ লাখ টাকার বেশি।

উত্তর কোরিয়ার গণমাধ্যমে কিমের সাম্প্রতিক যে ছবি প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, কব্জির কাছে হাত ঘড়িটা শক্ত করে বাঁধা। যাতে খুলে পড়ে না যায়। আর তাই দেখেই দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমগুলির দাবি, আগের চেয়ে ওজন কমেছে কিমের।
আসলে কিম জং উনের ভারী শরীর নিয়ে বিশ্বের নানা জনের কৌতূহলের শেষ নেই। বয়স অনুপাতে তাকে দেখতে বেঢপই দেখায় বলতে গেলে। তবে এ ছবিগুলোতে তার ভারী শরীর কিছুটা হালকা হয়েছে বলেই মনে হয়।

কিমের ওজন হ্রাস পাওয়ার কারণ শারীরিক অসুস্থতা, না-কি ওজন কমানোর ব্যাপারে তার নিজের চেষ্টা, সেটা পরিষ্কার নয়।

কিম জং উন একজন চেইন স্মোকার। স্থুলতা, অবিরাম ধূমপান এবং অনিয়মী জীবনযাপনের কারণে কিমকেও নানা স্বাস্থ্যসংক্রান্ত ঝামেলা পোহাতে হয়।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দাবি, ২০১১ সালে ক্ষমতায় আসার পর কিমের ওজন ৫০ কেজি বেড়েছিল।

উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম এনকে নিউজের রাজনৈতিক বি‌শ্লেষক কোলিন জারকো বলেন, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলি কিমের স্বাস্থ্যের ব্যাপারে সব সময়ে খোঁজ নেয়, কারণ তা থেকেই বুঝতে চেষ্টা করেন, কত দিন তিনি ক্ষমতায় থাকবেন।’

blob:https://www.bloomberg.com/d905f5bc-b326-4dc3-8fcd-beac8d967e82

 

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু