বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রেজা ফাগুনের হত্যায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে: পিবিআই

news-image

জামালপুর প্রতিনিধি : তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চক্রটিকে চিহ্নিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর।

বৃহস্পতিবার দুপুরে পিবিআই জামালপুরের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম.এম. সালাহ উদ্দীন সংবাদ সম্মেলনে বলেন, এনটিভির সাংবাদিক কাকন রেজার ছেলে তরুণ সাংবাদিক ইহসান ইবনে রেজা ফাগুন ২০১৯ সালের ২১ মে ঢাকা থেকে কমিউটার ট্রেনে করে জামালপুর হয়ে শেরপুরে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ট্রেনে তাকে ছিনতাইকারীরা জোর করে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে তার নিকট থেকে মোবাইল, আইডি কার্ড, নগদ টাকা
ও ল্যাপটপ ছিনিয়ে নেয়। এ সময় রেজা ফাগুন বাধা দিলে তাকে ট্রেনের দরজা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরের দিন জামালপুরের নান্দিনা রেলস্টেশনের কাছে রানাগাছা এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জামালপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ সুপার আরো বলেন, গত চার মাস আগে পিবিআই কে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়। ইতিমধ্যে হত্যাকাণ্ডের সাথে জড়িত চক্রের পাঁচ জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের গ্রেফতারে অভিযান চলছে।

ঘটনার সাথে জড়িত মাজহারুল ইসলাম ও সোহরাব মিয়া নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে, তারা ঘটনার সাথে থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সাংবাদিক কাকন রেজা পিবিআই এর তদন্তে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু