রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই তরমুজ ২১ লাখ টাকা

news-image

অনলাইন ডেস্ক : জাপানে দুটি তরমুজ বিক্রি হয়েছে ২০ লাখ ৯৪ হাজার ৮০২ টাকায়। জাপানের উত্তরাঞ্চলের ইউবারি শহর উন্নত মানের তরমুজের জন্য প্রসিদ্ধ। প্রতি মৌসুমে ইউবারি তরমুজের জন্য মুখিয়ে থাকে জাপানিরা। মৌসুমের শুরুতেই তাই সাপ্পোরো পাইকারি বাজারে নিলামে বিক্রি হয় এই তরমুজ। তরমজু যত বড় ও গোল হয়, দামও তত বেশি।

এবার একবারে গোল এক জোড়া ইউবারি তরমুজ বিক্রি হয়েছে ২৭ লাখ ইয়েন, অর্থাৎ ২৪ হাজার ৭০২ ডলার বা ২০ হাজার ২৬০ ইউরোয়; বাংলাদেশি টাকায় যার দাম ২০ লাখ ৯৪ হাজার ৮০২ টাকা! এত দাম দিয়ে তরমুজ দুটির ক্রেতার গল্প অন্যরকম। তরমুজ দুটি কিনেছে স্থানীয় শিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান হোক্কাইডো প্রডাক্টস লিমিটেড। তারা কিন্তু নিজেদের জন্য এত দাম দিয়ে এই তরমুজগুলো কেনেনি, কিনেছে ক্রেতাদের জন্যই।

হোক্কাইডো প্রডাক্ট লিমিটেড জানে, এমন তরমুজের একটা টুকরো পেলেও ক্রেতারা নিজেকে ধন্য মনে করবেন। তরমুজ খাওয়ার খুশির অভিজ্ঞতার কথা মনে রেখে ভবিষ্যতে বারবার কিনবেন হোক্কাইডোর পণ্য। তাই প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে যে, মূল্যবান তরমুজ দুটো সমান ১০ ভাগে ভাগ করে লটারির আয়োজন করবে। যে ১০ সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীর নাম উঠবে লটারিতে, তারাই হবেন এক টুকরো অমৃতসম তরমুজের মালিক।

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু