,

লঞ্চের কেবিনে তরুণীকে ধর্ষণের অভিযোগ

news-image

নিজস্ব প্রতিবেদক বরিশালের হিজলা থেকে লঞ্চে ঢাকা যাওয়ার পথে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা করা হয়েছে। ওই তরুণী বাদী হয়ে বুধবার রাতে অভিযুক্ত মাইদুল ইসলাম মাসুম নামে এক ব্যক্তির বিরুদ্ধে হিজলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

হিজলা থানার ওসি অসীম কুমার সিকদার জানান, ঘটনাটি গত শনিবার রাতের হলেও নির্যাতিতা তরুণী মামলা দায়ের করেন বুধবার রাতে। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন মাইদুল ইসলাম মাসুম বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার মাধরায় গ্রামের বাসিন্দা এবং তার পূর্বপরিচিত। গত শনিবার রাতে এমভি রাজহংস-১০ নামে একটি লঞ্চের ডেকে ওই তরুণী হিজলা থেকে ঢাকায় যাচ্ছিলেন। মধ্যরাতে মাসুম তার কাছে গিয়ে আলাপচারিতায় লিপ্ত হন। একপর্যায়ে ফুসলিয়ে মাসুম তার কেবিনে ওই তরুণীকে নিয়ে যান। কেবিনে তাকে ধর্ষণ করেন তিনি। পরদিন রবিবার ভোরে তরুণীকে সদরঘাটে রেখে মাসুম পালিয়ে যান। ঢাকা থেকে ফিরে গত সোমবার মাইদুলের বাড়ি গিয়ে তার বাবা মো. খলিলকে ঘটনা জানান ওই তরুণী। খলিল ওই তরুণীকে ১০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি চেপে যাওয়ার অনুরোধ করেন।

মামলার অভিযোগ তদন্তের পাশাপাশি অভিযুক্ত আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি অসীম কুমার সিকদার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য