শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

অনন্তের প্রতিষ্ঠানে মিলল এডিসের লার্ভা, প্রকৌশলীকে কারাদণ্ড

news-image

অনলাইন ডেস্ক : ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের জীবাণুবাহী মশার (এডিসের লার্ভা) উপস্থিতি পাওয়া গেছে অভিনেতা এবং ব্যবসায়ী অনন্ত জলিলের একটি নির্মাণাধীন ভবনে। এ জন্য ভবনটির প্রকৌশলীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেই একযোগে শুরু করা হয়েছে মশক নিধনে চিরুনি অভিযান, ডম-ইনোকে তিন লক্ষ টাকা জরিমানা এবং অনন্ত জলিলের নির্মাণাধীন প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ারকে দেয়া হয়েছে ৬ মাসের কারাদণ্ড।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর ইকবাল রোডে উদয়াচল পার্ক ও খেলার মাঠে দশ দিনব্যাপী মশক নিধনে চিরুনি অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডিএনসিসি মেয়রের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ হোসেন পরিচালিত মোবাইল কোর্ট এই অভিযান পরিচালনা করেন।
মেয়র আতিক আরও বলেন, করোনাকালে যাতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় কার‌ও মৃত্যু না হয়, সেজন্যই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল ওয়ার্ডে একযোগে এই কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, নগরসহ দেশকে রক্ষা করার দায়িত্ব সকলের, নিজ নিজ অবস্থানে থেকে এবিষয়ে সকলকে দায়িত্ব পালন করতে হবে। এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে নগরবাসীর প্রতি তার আহ্বান ‘তিন দিনে একদিন জমা পানি ফেলে দিন’।

মেয়র জানান, করপোরেশনের উদ্যোগে নগরবাসীকে সচেতন এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংস করতে ১ জুন থেকে ১২ জুন পর্যন্ত ১০ দিনব্যাপী মশক নিধন চিরুনি অভিযান চলবে। তবে, শুক্রবার অভিযান বন্ধ থাকবে।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, ডিএনসিসির প্রধান নিবার্হী কর্মকর্তা মো. সেলিম রেজা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বেনজীর আহমেদ, স্বনামধন্য অভিনেতা ফেরদৌস আহমেদ এবং নাট্য ব্যক্তিত্ব তানভীন সুইটি।

এ জাতীয় আরও খবর

উত্তর-পূর্বাঞ্চলে ঢলের পানিতে প্লাবন, বিপৎসীমার ওপরে ৫ নদীর পানি

ঢাকায় আজ মেঘলা আকাশ, থাকতে পারে বৃষ্টি

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয়

সিলেট সফরে এসে শাহজালাল (র.) মাজারে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

সিলেটে সুরমা নদী তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্পের সূচনা

কিউবা নিয়ে বিতর্কিত মন্তব্য ট্রাম্পের, দখলের ইঙ্গিত

পাম্পে জ্বালানি সংকটের জন্য তেল কোম্পানির গাফিলতির অভিযোগ জ্বালানিমন্ত্রীর

এনসিপির প্রার্থী নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ বলে জানাল ইসি

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান